
ভারতের রেকর্ড সংগ্রহ ২৫৬ রান
সুপার ৮-এর ম্যাচে ভারত জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান করেছে যা টি২০ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ
এটি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২০০৭ সালে শ্রীলঙ্কার ২৬০ রানই শুধু ওপরে জিম্বাবুয়ে সুপার ৮-এর আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৫৬ রান হজম করেছিল টি২০-তে কোনো দলের টানা দুই ম্যাচে আড়াই শর বেশি রান হজমের ঘটনা এই প্রথম
টসে জিতে জিম্বাবুয়ে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা শুরু থেকেই ছিলেন মারমুখী পাওয়ার প্লের ৬ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছে
ছয় ব্যাটসম্যানের দেড় শতাধিক স্ট্রাইক রেট
ভারতের হয়ে মোট ৬ জন ব্যাটিং করেছেন সর্বনিম্ন ২৪ রান এসেছে স্যামসনের ব্যাট থেকে ছয়জনের সবার স্ট্রাইক রেট ছিল দেড় শর বেশি টি২০-তে এত ভালো স্ট্রাইক রেটে এত ব্যাটসম্যানের ২০র বেশি রান করার ঘটনা এই প্রথম
এর মধ্যে অভিষেক শর্মা ২৬ বলে ফিফটি পেয়েছেন হার্দিক পান্ডিয়া ২৩ বলে ৫০ এবং তিলক বর্মা ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকলে আড়াই শ পেরিয়ে যায় ভারতের সংগ্রহ
এই লক্ষ্য ছুঁতে হলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হতো জিম্বাবুয়েকে কিন্তু সম্ভাবনাই জাগাতে পারেনি দলটি
ব্রায়ান বেনেটের একার লড়াই
শুধু অপেক্ষাটাই বাড়িয়েছেন ব্রায়ান বেনেট এবারের টি২০ বিশ্বকাপে ৫ ম্যাচের ৪টিতেই ফিফটি পেয়েছেন এই ব্যাটসম্যান আজ ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৯ বলে ৯৭ রান করেন বেনেট
তাঁর একার লড়াইয়ে কিছুক্ষণের জন্য সঙ্গী হয়েছিলেন সিকান্দার রাজা জিম্বাবুয়ে অধিনায়কের ইনিংস থামে ২১ বলে ৩১ রানে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৪ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস
সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত
ভারতের কাছে ম্যাচটা হেরে টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে জিম্বাবুয়ের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ৮-এ আসা দলটি ভারতের আগে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে
অপর দিকে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল ভারত আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়া দলটি ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে অলিখিত কোয়ার্টার ফাইনালে